AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার



উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৭ আসামী ও নিয়মিত মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর ভেন্ডারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র জাহাঙ্গীর আলম (৫৮), জাহাঙ্গীর আলমের মেয়ে মাজেদা বেগম (৪৫), হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মোস্তারী জাহান (৪৭), ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র বড়ুয়া তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান (৪৫), গছদ্দি শেখের পুত্র রফিকুল ইসলামন(৪৮), একই এলাকার আলতাফ উদ্দিনের পুত্র নুর মোহাম্মদ (৬২) ও পৌরসভার নারিকেল বাড়ী কানিপাড়া গ্রামের ফরিদুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম (২০)। 


পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ মে) মধ্য রাতে উলিপুর থানার এস আই মশিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৭ আসামীকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলায় লিটন মিয়া নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। 


উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!