AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে ৩ হাজার ৩০০ শিশুকে মশারী ও টুথপেষ্ট বিতরণ



গোদাগাড়ীতে ৩ হাজার ৩০০ শিশুকে মশারী ও টুথপেষ্ট বিতরণ

বাল্যবিয়েকে না বলুন এই স্লোগানে রাজশাহীর গোদাগাড়ীতে স্পনসরড ও নন-স্পনসরড ৩ হাজার ৩০০ ঝুঁকিপূর্ণ শিশুকে মশারী ও টুথপেষ্ট বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি।

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১০টায় উপজেলা শিশু নিকেতন মাঠে। ওয়ার্ল্ড ভিশন গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিশিমের সভাপতিত্বে
বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস এম বরজাহান পিন্টু, গোদাগাড়ী শিশু নিকেতনের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু ও প্রোগ্রাম অফিসার সন্তোষ মিত্র প্রমূখ। বাল্যবিবাহ সম্পর্কে সচেতনামূলক ম্যাসেজ প্রদান করা হয়।

বক্তারা বলেন,  তারা এ বিষয়ে যেকোন ধরণের সহযোগীতা প্রদান করবেন। অনুষ্ঠানে উপস্থিত শিশুরা অতিথিদের কাছে প্রতিজ্ঞা করে তারা নিজেরা কেউ বাল্যবিবাহ করবে না এবং অন্যদের বিয়েও শক্তহাতে প্রতিহত করবে। উপস্থাপনা করেন গোদাগাড়ী এপির উপজেলা যুব ফোরাম সভাপতি মনিরা খাতুন।

উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির স্পনসরড শিশু ৩হাজার ও নন-স্পনসরড ৩০০জনকে একটি করে মশারী ও একটি করে টুথপেষ্ট তুলা দেয়া হয়।

 

একুশে সংবাদ/মু.হো.উ/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!