ময়মনসিংহের নান্দাইলে বস্তাবন্দি (২৫) এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। অজ্ঞাত নারীর পরিচয় এখনও শনাক্ত হয়নি।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের ভেকুয়া বিলের খাদ থেকে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর ভেকুয়া বিলের খাঁদে রোববার সকালের স্থানীয়রা মাছ ধরতে গিয়ে বস্তাবন্দি ভাসমান মরদেহ দেখতে পান।
মরদেহের খবর জানাজানি হলে আশে পাশের লোকজন ভিড় জমান। স্থানীয়রা নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
অজ্ঞাত নারীর মরদেহ বিবর্ষ থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারনা অজ্ঞাত নারীকে মেরে বস্তাবন্দি করে রেখে গেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান রোববার সকালের দিকে খবর পেয়ে বিলের খাদ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ বিবর্ষ থাকায় পরিচয় জানা যায়নি।
একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

