পটুয়াখালীর বাউফলে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলা পরিষদ চত্বরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে মোট ২৪টি টিম পৃথক ৪টি গ্রুপে ৬০টি ম্যাচ অংশগ্রহণ করবেন। এর মধ্যে চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে ১ লক্ষ টাকা এবং রানার্স আপ টিমের জন্য রয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

