ভাঙ্গা উপজেলায় এক ব্যাংকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে শনিবার দিনগত গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের পাইকদিয়া গ্রামে। ব্যাংকারের নাম শামীম মাতুব্বর, তিনি ঘারুয়া বাজার অগ্রণী ব্যাংকের ফিল্ড এসিস্ট্যান্ট অফিসার।
এ ঘটনায় ব্যাংকার শামীম জানান, রাত দুইটা থেকে আড়াইটার একদল ডাকাত সম্ভবত ৮ থেকে ১০ জন হবে। ঘরে প্রবেশ করে চারজন অন্যরা বাহিরে ছিল। বিল্ডিং এর স্টিলের দরজা ভেঙ্গে ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বেঁধে ডাকাতি সংগঠিত করেন। ৮থেকে ১০ হাজার নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নেয়। আমি থানায় অভিযোগ দিব।
এছাড়া একই গ্রামের ঘারুয়া বিল থেকে গত কয়েক রাতে ১০ থেকে ১২ জন কৃষকের দশটি সেচপাম্প(সেলো মেশিন) চুরি হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানান।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে চুরির ঘটনা ঘটেছে। তিনজন চোর ঘরে প্রবেশ করে শাবল দিয়ে ভয় দেখিয়ে তাদের মালামাল নিয়ে যায়।
এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

