AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বামীকে নির্বাচনে বিজয়ী করতে সরে দাঁড়ালেন স্ত্রী


Ekushey Sangbad
পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী
০৯:২৪ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৩

স্বামীকে নির্বাচনে বিজয়ী করতে সরে দাঁড়ালেন স্ত্রী

সংবাদ সম্মেলন করে নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা সুলতানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি এই আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রী।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পলাশ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আফরোজা সুলতানা। সকালে প্রতীক বরাদ্দের সময় তিনি দোলনা প্রতীক পেয়ে ছিলেন।

সংবাদ সম্মেলনে আফরোজা সুলতানা বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ও সকল ষড়যন্ত্র রুখে দিতে আমি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজীসহ আওয়ামীলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।                                                         


একুশে সংবাদ/স.হ.প্র/জাহা

Link copied!