AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩৯ এএম, ২ মে, ২০২৬

চট্টগ্রাম বন্দরে নতুন রেকর্ড

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়া হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার ইউনিট) হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা টার্মিনালটির ইতিহাসে সর্বোচ্চ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় নির্ধারিত ২৪ ঘণ্টায় এই রেকর্ড গড়া হয়। এর আগে, গত ১১ এপ্রিল একই টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ড স্থাপিত হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে এনসিটি।

শুধু এনসিটিতেই নয়, বন্দরের সব টার্মিনাল মিলিয়ে একই ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা সামগ্রিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই অর্জন দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন। তিনি জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রমিকদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এ সাফল্য সম্ভব হয়েছে।

স্বল্প সময়ে ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙা চট্টগ্রাম বন্দরের অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এই গতি ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়ন, জট কমানো এবং লজিস্টিক সাপোর্ট আরও শক্তিশালী করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!