AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
১১:৪৮ এএম, ২৬ মার্চ, ২০২৬

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে ট্রেনটি ফৌজদারহাট এলাকা অতিক্রম করার সময় পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের এসি বগিতে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পাওয়ার পর কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!