AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১০ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

দুই দিনের কর্মসূচি স্থগিত থাকার পর চট্টগ্রাম বন্দরে আবারও অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। শ্রমিক-কর্মচারীরা আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রতিবাদে গত সপ্তাহে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এতে বন্দরের পণ্য খালাস ও জাহাজ পরিচালনাসহ প্রায় সব অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সংকট নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে—এমন আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা শুক্রবার ও শনিবারের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখেন।

তবে শ্রমিক নেতাদের অভিযোগ, কর্মসূচি স্থগিত থাকার পরও বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এ কারণে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা ও সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর চেয়ারম্যানকে দায়ী করে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত শনিবার থেকে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে কর্মবিরতি শুরু করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীরা। পরে বুধবার থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হলেও আলোচনার প্রেক্ষিতে তা সাময়িক স্থগিত রাখা হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!