AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএফআরআই এর নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম


Ekushey Sangbad
বাকৃবি প্রতিনিধি
০৭:০৮ পিএম, ১৩ জুলাই, ২০২৬

বিএফআরআই এর নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. লতিফুল ইসলামকে একই প্রতিষ্ঠানের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!