AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেস ও বাসা খোঁজা সহজ করতে বেরোবি শিক্ষার্থীর ‘ঘর বাড়ি’ অ্যাপ


Ekushey Sangbad
বেরোবি প্রতিনিধি
০৯:০০ পিএম, ৪ জুলাই, ২০২৬

মেস ও বাসা খোঁজা সহজ করতে বেরোবি শিক্ষার্থীর ‘ঘর বাড়ি’ অ্যাপ

নতুন কোনো শহরে পড়াশোনা, ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষার জন্য গেলে থাকার উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া শিক্ষার্থীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু পলাশ। তিনি তৈরি করেছেন ‘ঘর বাড়ি’ নামে একটি মোবাইল অ্যাপ।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই জানতে পারবেন কোনো মেসে সিট খালি আছে কি না, কোনো বাসায় নতুন ভাড়াটিয়া নেওয়া হচ্ছে কি না কিংবা নতুন শহরে থাকার উপযুক্ত আবাসনের তথ্য। একই সঙ্গে মেস বা বাসার মালিকরাও খালি সিট বা কক্ষের তথ্য অ্যাপে প্রকাশ করতে পারবেন। ফলে শিক্ষার্থী ও আবাসনদাতাদের মধ্যে সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য অ্যাপটি বড় সুবিধা নিয়ে আসবে বলে মনে করছেন উদ্ভাবক। এর মাধ্যমে তারা ঘরে বসেই বিভিন্ন মেস বা বাসার নিরাপত্তা, খাবারের ব্যবস্থা ও অন্যান্য তথ্য দেখে সহজেই থাকার জায়গা নির্বাচন করতে পারবেন।

অ্যাপটির উদ্ভাবক আবু পলাশ বলেন, "লআমি মূলত শিক্ষার্থীদের সুবিধার জন্য এই অ্যাপটি তৈরি করেছি। আমার বন্ধু-বান্ধবরা প্রায়ই মেসে সিট খুঁজে পায় না বা কোথায় সিট খালি আছে সেটাও জানতে পারে না। বাসা খুঁজতে তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।

রোদ-বৃষ্টি উপেক্ষা করে বাসা খুঁজতে হয়। আবার অনেক বাসায় লিফলেট দেওয়া থাকলেও নম্বরে কল দিলে ফোনে পাওয়া যায় না, অথবা জানানো হয় সিট খালি নেই। মালিকদেরও বিভিন্ন শর্ত থাকে। তাই তারাও যেন খুব সহজে এই অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই সুবিধাও রেখেছি। আমাদের বিভাগের বড় ভাই রনি ভাই একটি অ্যাপ তৈরি করেছিলেন, সেখান থেকেই আমি অনুপ্রেরণা পাই।

তিনি আরও বলেন, আমি আগে থেকেই কোডিং জানতাম। আমাদের বিভাগে পাইথন কোডিংয়ের বিভিন্ন কোর্স ছিল, সেখান থেকেও শিখেছি। কারও সরাসরি সাহায্য ছাড়াই নিজের প্রচেষ্টায় অ্যাপটি তৈরি করেছি।

তবে এআই এবং বিভিন্ন অনলাইন উৎস থেকে সহায়তা নিয়েছি। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই অ্যাপ বানানো। তারা যখন রংপুরে নতুন আসবে, তখন কোন মেসে সিট খালি আছে বা কোথায় থাকার ব্যবস্থা পাওয়া যাবে, তা যেন সহজেই জানতে পারে এবং অযথা হয়রানির শিকার না হয়।

পলাশ বলেন, এটি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। কোনো ধরনের টাকা লাগবে না। আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এটি তৈরি করিনি, শিক্ষার্থীদের সহায়তা করার জন্যই করেছি। নতুন শহরে কেউ গেলে হোটেলগুলোর তথ্যও এখানে যুক্ত করা যাবে। এতে শিক্ষার্থীরা সহজেই কোথায় কী সুবিধা রয়েছে তা জানতে পারবে। এই অ্যাপটি শিক্ষার্থীদের কাজে আসুক, এটাই আমার উদ্দেশ্য।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত তথ্যকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী করে তুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!