AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫০টির বেশি দেশের অংশগ্রহণে ডিআইইউতে গবেষণা সম্মেলন শুরু



৫০টির বেশি দেশের অংশগ্রহণে ডিআইইউতে গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ৯ টায়  ডিআইইউ’র এসটিসি মিলনায়তনে দুইদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত।৭ থেকে ০৮ মে পর্যন্ত চলা এই আয়োজন দুই পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই অংশ নিচ্ছেন দেশ-বিদেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা।

আয়োজক সূত্র জানায়, এবারের সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশের গবেষক অংশ নিচ্ছেন। সম্মেলনের জন্য মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর রিভিউ প্রক্রিয়া শেষে এর মধ্যে ২৫২টি গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। সম্মেলনের অ্যাকসেপ্টেন্স রেট ৩৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের গবেষণা সম্মেলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এআই-চালিত স্বাস্থ্যসেবা, ট্রাস্টওয়ার্দি এআই, বাংলা এনএলপি ও এলএলএম, সাইবার সিকিউরিটি, স্মার্ট আইওটি, অটোনোমাস ট্রান্সপোর্টেশন, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রিটেক এবং এনভায়রনমেন্টাল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির অত্যাধুনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ৩৩টি টেকনিক্যাল সেশন, ৭টি কীনোট স্পিচ এবং ২টি ইনভাইটেড টক। দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা এসব সেশনে অংশ নিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি, গবেষণা সম্ভাবনা এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরছেন।

সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাবলিকেশন প্ল্যাটফর্ম অ্যাটলান্টিস প্রেস (স্প্রিংগার), টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ এবং স্কোপাস ইনডেক্সড প্রকাশনায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  অধ্যাপক ড. এম. সোহেল রহমান বলেন, প্রযুক্তির অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন তা দেশের মানুষের বাস্তব উন্নয়নে কাজে লাগবে।
শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জন করে দেশে ফিরে এসে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দায়িত্বশীলভাবে এআই ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন। অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন, অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার এবং অধ্যাপক ড. এম. শামীম কায়সার, অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন।

আগামী ০৮ মে বিকেলে সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ববী হাজ্জাজ। এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন,  অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘ইসিসিটি ২০২৬’ আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সিএসই বিভাগ, ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।

 

 

একুশে সংকট/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!