AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে বৃদ্ধি হলো কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন


Ekushey Sangbad
জবি প্রতিনিধি
০৮:৪৮ পিএম, ৫ মে, ২০২৬

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে বৃদ্ধি হলো কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের বাড়তি চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে উপাচার্য (ভিসি) কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা ও আসন সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আসন সংকট তীব্র আকার ধারণ করে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে লাইব্রেরিতে অতিরিক্ত ২০০টি আসন সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া, আগামীকাল থেকে কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। পূর্বে সীমিত সময়ের কারণে অনেক শিক্ষার্থী লাইব্রেরি ব্যবহার করতে পারতেন না, নতুন সময়সূচি তাদের জন্য সুবিধা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের ব্যক্তিগত সামগ্রী নিরাপদে রাখার জন্য লাইব্রেরিতে দুটি নতুন ব্যাগ সেলফ (Bag Shelf) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে লাইব্রেরির ভেতরে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা করছেন, এতে পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে এবং লাইব্রেরি ব্যবহারে ভোগান্তি কমবে।

জকসুর পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিব জানান, “শিক্ষার্থীদের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও লাইব্রেরির মানোন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।”

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!