AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান অনুষদের ৬ শিক্ষার্থী



অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান অনুষদের ৬ শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ০৬ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেওয়া হয়।

আজ রবিবার (০৮ মার্চ) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বেলা ৩ টায় ডিনস অ্যাওয়ার্ড পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জীবনের যেকোনো পুরষ্কার একজন শিক্ষার্থীর জন্য গৌরব ও সম্মানের। এই সম্মান ও গৌরব ধরে রেখে আগামীতেও তোমরা সফলতার ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। এই বিশ্বে জ্ঞান অর্জনের জন্য কোনো সীমানা নাই। তোমরা দেশের সীমানা পেরিয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে পৃথিবীতেও ভ্রমণ করবে এই আশাবাদ ব্যাক্ত করছি।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ইএসটি) মো. ওয়াশিম খান, তাসমিত রাফা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (এনএফটি) নাইমুজ জাহাব, লিহা খানম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এফই) জি. এম. তাসনিমুল করিম ও মুনমুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. শিরিন নিগার, ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষ, এফই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ-জোহরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!