AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠিত


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১০:৪২ পিএম, ৩ মার্চ, ২০২৬

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
‎আজ মঙ্গলবার (৩ মার্চ) সাধারণ সম্পাদক মো: আলফি সানির সঞ্চালনায় ও সভাপতি এমরান হোসেন তানিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনভেনশন হলে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
‎এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
‎এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হক, আরেক উপদেষ্টা অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির।  উপস্থিত ছিলেন  ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন,  পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানায়। একজন সাংবাদিকের প্রধান শক্তি হলো সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। আমি নতুন এই কমিটির সফলতা কামনা করছি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!