AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারামারিতে জড়িত দুই শিক্ষার্থী ছাত্রদলের কেউ নন—দাবি পাবিপ্রবি ছাত্রদলের


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১১:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মারামারিতে জড়িত দুই শিক্ষার্থী ছাত্রদলের কেউ নন—দাবি পাবিপ্রবি ছাত্রদলের

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় জড়িতরা পাবিপ্রবি শাখা ছাত্রদলের কেউ নন—এ দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শাখা ছাত্রদল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির দপ্তর সম্পাদক ইনজামামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট কথা-কাটাকাটি ও সামান্য হাতাহাতির ঘটনাকে কিছু গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল “ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ” হিসেবে প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও আকস্মিক। এর সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। বরং ঘটনার সঙ্গে জড়িত কোনো শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত নন। একটি সাধারণ ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করে।

তারা আরও বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত কেউই পাবিপ্রবি ছাত্রদলের সঙ্গে যুক্ত নন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি সাধারণ ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে।

অতএব, প্রকাশিত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!