AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কবি নজরুল কলেজ

জুলাই স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ও কাওয়ালী অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল মজিদ,কবি নজরুল কলেজ প্রতিনিধি
০৪:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই স্মৃতি  বিতর্ক প্রতিযোগিতা ও কাওয়ালী অনুষ্ঠিত

কবি নজরুল কলেজে জুলাই স্মৃতি আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সোমবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪টা থেকে কলেজের মুক্ত মঞ্চে এই পুরষ্কার বিতরণ ও  কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল কলেজ শাখার সভাপতি মোঃ  নাহিদ  হাসান এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিবষাদের (ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ইসলামি  আন্দোলনের  ঢাকা ৭ আসনের প্রার্থী  আব্দুর রহমান, বাংলাদেশ ছাএ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান আল মামুন বলেন, ছাত্র অধিকার পরিষদ নাম এমনি এমনি হয় নি এই নামটি যে হয়েছে তা ছাত্রদের অধিকার আদায়ের জন্য হয়েছে।এবং এই অধিকার আদায় করতে গিয়ে আজ আমরা রাষ্ট্র সংস্কারের অধিকার নিয়েছি।

বিশেষ অতিথি জহির উদ্দিন তুহিন  ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরোধীতা করে বলেন, সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে হলেও আমি এটার বিপক্ষে কারণ কবি নজরুল কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ এ কলেজের একটি ঐতিহ্য আছে তা আর থাকবে না আজকে হয়তো থাকবে কিন্তু দুই এক বছর পর তাও  আর থাকবে না।ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!