AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুদ্ধিজীবী দিবসে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:২৫ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

বুদ্ধিজীবী দিবসে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে একটি শোক র‍্যালির আয়োজন করা হয়। পরে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে সমবেত হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন, সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মিনহাজুর রহমান মাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির মেধাবী সন্তান— শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এই নৃশংসতা ছিল ইতিহাসের এক জঘন্যতম অপরাধ। স্বাধীনতার পর থেকেই দিবসটিকে অনানুষ্ঠানিকভাবে পালন করা হলেও, ১৯৯৭ সাল থেকে এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। 

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!