AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার



বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে পারভেজ আপেল নামের ওই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তাজহাট থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ আপেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ মুসাদ্দেকুর হোসেন বলেন, “পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বাদী হয়ে গত ৭ মে তাজহাট থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে ৭১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮০-১০০ জনকেও আসামি করা হয়েছে।

এর আগে এই মামলায় বিশ্ববিদ্যালয়ের আরও একজন কর্মকর্তা ও এক কর্মচারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!