AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাপানে এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৮ পিএম, ১ জুন, ২০২৬

জাপানে এশিয়া কাপে প্রথম জয় পেল বাংলাদেশ

অ-১৮ এশিয়া কাপ হকিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আজ চায়নিজ তাইপেকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে দলটি।

ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে এই লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে চায়নিজ তাইপে সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। ম্যাচের শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আক্রমণ থেকে আসা সেই গোলটি করেন রিয়া।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তন্নী।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল। আগামীকাল চীনের বিপক্ষে মাঠে নামবে তারা।

অন্যদিকে একই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশ পুরুষ দল গতকাল চীনের বিপক্ষে ৩-২ গোলে পরাজিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!