AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিয়েতনাম ম্যাচে হামজা-শমিতসহ বাংলাদেশের একাদশ ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৭ পিএম, ২৬ মার্চ, ২০২৬

ভিয়েতনাম ম্যাচে হামজা-শমিতসহ বাংলাদেশের একাদশ ঘোষণা

ভিয়েতনামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে শুরুর একাদশে রেখেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। একই সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন শমিত সোমও।

বৃহস্পতিবার ঘোষিত একাদশে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার—জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলাম—সুযোগ পেয়েছেন। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া একাদশে জায়গা পাননি। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সোহেল রানা।

ঢাকায় ভারতের বিপক্ষে জয়ের নায়ক শেখ মোরসালিন এবার একাদশের বাইরে রয়েছেন। এছাড়া গোলরক্ষক পজিশনেও পরিবর্তন আনা হয়েছে। ভারতের বিপক্ষে মিতুল মারমা খেললেও এ ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান শ্রাবণকে।

দলে মোট পাঁচটি পরিবর্তন এসেছে। তপু বর্মণ ও রাকিব হোসেন স্কোয়াডেই নেই। নতুন করে একাদশে জায়গা পেয়েছেন শ্রাবণ, মিরাজুল ইসলাম, শাকিল আহাদ তপু ও ফাহামেদুল ইসলাম।

বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), শমিত সোম, ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম ও মিরাজুল ইসলাম।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!