AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:২২ পিএম, ১১ মার্চ, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করা, প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহ করা, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়া বিধিমালা অনুযায়ী হয়েছে কি না তা যাচাই করা। পাশাপাশি ভবিষ্যতে নির্বাচন আরও স্বচ্ছ করতে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!