AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিষেকেই নবীর ছেলের ব্যাটে তাণ্ডব, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৩ পিএম, ১১ জানুয়ারি, ২০২৬

অভিষেকেই নবীর ছেলের ব্যাটে তাণ্ডব, রেকর্ড সংগ্রহ নোয়াখালীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচেই দারুণ ছাপ ফেলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। অভিষেকেই ঝড়ো ব্যাটিং করে ফিফটি তুলে নেন এই ওপেনার। তার ব্যাটে ভর করেই ইতিহাস গড়েছে নোয়াখালী এক্সপ্রেস।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটিই দলটির সর্বোচ্চ দলীয় স্কোর।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই ম্যাচের মাধ্যমে প্রথমবার একাদশে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির গড়ে। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে বাবার হাত থেকেই ক্যাপ গ্রহণ করেন হাসান ইসাখিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ইসাখিল। দুজনের জুটিতে আসে ১০১ রান, যা দলকে শক্ত ভিত দেয়। সৌম্য ২৫ বলে ৪৮ রান করে আউট হন।

পরের দিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাহাদাত হোসেন দীপু ও হাবিবুর রহমান সোহান। দীপু ৩ এবং সোহান ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

এরপর ক্রিজে এসে ছেলে ইসাখিলের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন মোহাম্মদ নবী। এতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় নোয়াখালী। নবী ১৩ বলে ১৭ রান করে আউট হন। অধিনায়ক হায়দার আলী কোনো রান না করেই ফিরে যান। জাকের আলীর ব্যাট থেকে আসে ৮ রান।

ইসাখিল ফিফটি পূরণের পর এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে শেষ পর্যন্ত ৯২ রানে থামতে হয় তাকে। ৬০ বলের ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ৫টি ছক্কা। শেষদিকে হাসান মাহমুদ (০) ও মেহেদী হাসান রানা (৪) অপরাজিত থাকেন।

ঢাকা ক্যাপিটালসের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!