বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ আসরের দশম ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।
টস জিতে রংপুর রাইডার্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে আগে ব্যাটিংয়ের দায়িত্ব পায় রাজশাহী ওয়ারিয়র্স।
এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স একাদশে রয়েছেন সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত, উইকেটকিপার মুশফিকুর রহিম, হুসাইন তালাত, ইয়াসির আলী, এস এম মেহেরোব, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো ও রিপন মন্ডল।
অন্যদিকে রংপুর রাইডার্সের একাদশে আছেন ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ, খুশদিল শাহ, উইকেটকিপার নুরুল হাসান, ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
শক্তিশালী দুই দলের লড়াইয়ে সিলেটের মাঠে জমজমাট ম্যাচের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। টস জিতে বোলিং নেওয়ায় রংপুর রাইডার্সের বোলিং আক্রমণ কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

