বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসর শুরুতে হার দিয়ে যাত্রা করলেও দ্রুতই ছন্দে ফিরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে নোয়াখালী এক্সপ্রেসকে হারানোর পর এবার ঢাকা ক্যাপিটালসকেও পরাজিত করেছে দলটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকাকে ৬ রানে হারায় স্বাগতিক সিলেট। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পারে ১৬৭ রান।
শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের আশা দেখান শামীম পাটোয়ারি। ক্যারিয়ারসেরা ইনিংসে তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। তবে তার লড়াকু প্রচেষ্টা শেষ পর্যন্ত দলের পরাজয় ঠেকাতে পারেনি।
এ ম্যাচে সিলেটের জয়ের প্রধান কারিগর ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে অপরাজিত অর্ধশতক করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই আফগান অলরাউন্ডার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

