AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জন্মদিনে দলকে জেতালেন এমবাপে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৪ এএম, ২১ ডিসেম্বর, ২০২৫

জন্মদিনে দলকে জেতালেন এমবাপে

কোপা দেল রেতে তালাভেরার বিপক্ষে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছিল কিলিয়ান এমবাপে। এবার পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন  এ ফরাসি তারকা।

শনিবার (২০ ডিসেম্বর) লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবহধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি করেন জুড বেলিংহাম ও দ্বিতীয় গোলটি আসে কিলিয়ান এমবাপের পা থেকে।

এক মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড এতদিন ছিল একাই ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সেভিয়ার বিপক্ষে একটি গোল করে সেই রেকর্ডে এবার ভাগ বসালেন এমবাপে। চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি তারকারও গোলসংখ্যা এখন ৫৯।

 বিরতির ৭ মিনিট আগে লিড নেয় রিয়াল। রদ্রিগো ফ্রি-কিক নিলে জুড বেলিংহাম লুসিয়েন আগুমের ওপর লাফিয়ে উঠে হেড থেকে গোল করেন।

সেভিয়ার কাছে সুযোগ ছিল সমতায় ফেরার। তবে বিরতির পর রিয়ালের কাজ কিছুটা সহজ হয়ে যায় বেলিংহামকে ফাউল করে মার্কাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে।

২৭তম জন্মদিন পালন করা কিলিয়ান এমবাপে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাড়ান লিড।  ছুঁয়ে ফেলেন  রোনালদোকে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!