AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ফিরেই মাগুরা গেলেন সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪

দেশে ফিরেই মাগুরা গেলেন সাকিব

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামালের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তবে দলটির হয়ে নিয়মিত মাঠে নামা হচ্ছে না এই অলরাউন্ডারের।এদিকে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছেন সাকিব। ঈদের ছুটি শেষে ডিপিএল মাঠে গড়ালেও সাকিবকে মাঠে দেখা যায়নি। এতদিন যুক্তরাষ্ট্রেই ছিলেন সাকিব।

গতকাল ২৮ এপ্রিল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। আর দেশে ফিরেই সোজা গিয়েছেন নিজ এলাকা মাগুরাতে। 

ঢাকায় ফিরে শেখ জামালের সঙ্গে যোগ দেবেন সাকিব। আগামীকাল বিকেএসপিতে মাঠে নামার কথা রয়েছে সাকিবের। ডিপিএলে এক-দুই ম্যাচ খেলে এরপর যোগ দেবেন জাতীয় দলের স্কোয়াডে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সাকিব। তবে শেষের দুই ম্যাচে খেলবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু তা আগেই জানিয়েছেন।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।


একুশে সংবাদ/এস কে    

 

Link copied!