ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেই মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে এপ্রিলেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।
অবশ্য এপ্রিল মাসটি খুব একটা ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের।
এক মাসে ছয় ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটিতে। ধারাবাহিত ব্যর্থতায় পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট খুইয়েছে ইংল্যান্ডের ঐতিহাসিক ক্লাবটি। তবে নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো।
ইউনাইটেডের একমাত্র জয়ের ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেন। সবমিলিয়ে মোট পাঁচটি গোল করেছেন তিনি। সবগুলো গোলই ছিল নন পেনাল্টি গোল এবং তার এই পাঁচ গোল থেকে ইউনাইটেড পেয়েছে চার পয়েন্ট।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

