AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেনাল্টি মিস করলেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৬ পিএম, ২২ জুন, ২০২৬

পেনাল্টি মিস করলেন মেসি

ডালাস স্টেডিয়ামে শুরু থেকেই উত্তেজনাপূর্ণ লড়াই চলছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে। কানায় কানায় পূর্ণ প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে আকাশি-সাদা জার্সির আর্জেন্টিনা এবং লাল জার্সির অস্ট্রিয়াকে সমর্থন দিতে হাজির হয়েছেন হাজারো ফুটবলপ্রেমী।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বক্সের ভেতরে বল পেয়েও অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে শট নিতে ব্যর্থ হন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ।

এরপর ভিএআরের সহায়তায় আর্জেন্টিনা পায় পেনাল্টি। রিপ্লেতে দেখা যায়, অস্ট্রিয়ার ডিফেন্ডার স্তেফান পশ বক্সের ভেতরে লাওতারো মার্তিনেজকে ফাউল করেছেন। ভিএআরের পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

তবে সুবর্ণ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। স্পট কিক নিতে গিয়ে ডান দিকের পোস্টের বাইরে বল পাঠান তিনি। ফলে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মেসির পেনাল্টি মিসে ম্যাচে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন দেখার বিষয়, পরবর্তী সময়ে আর্জেন্টিনা এই ব্যর্থতার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!