AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১১ পিএম, ১১ জানুয়ারি, ২০২৬

সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

ক্যাপশন: ওয়ালটনের “সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট” অনুষ্ঠানে অতিথিবৃন্দের সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ নয়; আর্থিক প্রতিবেদন প্রকাশ, সামগ্রিক ব্যবস্থাপনা ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রেও শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আসছে। এর স্বীকৃতিস্বরূপ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি টানা ৫ বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪ বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে “সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট” শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. হাবিবুর রহমান বলেন, পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি ও সাশ্রয়ী মূল্যের কারণে ওয়ালটন অনেক গ্লোবাল ব্র্যান্ডের চেয়েও এগিয়ে। দেশের অর্থনীতিতে ওয়ালটনের অবদান অসামান্য। বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙে ওয়ালটন শুধু আমদানি নির্ভরতা কমায়নি, বরং বিশ্বের বহু দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আইওটি ও এআইভিত্তিক হাই-টেক পণ্যের মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ বলেন, ওয়ালটনের উৎপাদন ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত এবং ক্যাপাসিটি বিস্তৃত। একসময় যেখানে দেশের ইলেকট্রনিক্স বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেখানে ওয়ালটন সেই চিত্র পুরোপুরি পাল্টে দিয়েছে। হাই-টেক পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের শিল্প সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ওয়ালটন প্রতিষ্ঠিত হয়েছে।

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে আর্থিক প্রতিবেদন ও কর্পোরেট গভর্ন্যান্স—সব ক্ষেত্রেই ওয়ালটন যথাযথ কমপ্লায়েন্স অনুসরণ করছে। এর স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। তিনি জানান, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার জন্য ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে।

তিনি আরও বলেন, ওয়ালটনের কারখানায় দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে এবং দেশের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা গড়ে তোলা হচ্ছে, যা চালু হলে এই খাতে আমদানি নির্ভরতা বহুলাংশে কমবে।

সমাপনী বক্তব্যে ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, কমপ্লায়েন্স ও কর্পোরেট সুশাসনের ক্ষেত্রে ওয়ালটন কখনো আপস করে না। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে আইসিএবি, আইসিএসবি ও আইসিএমএবি’র মতো পেশাজীবী প্রতিষ্ঠান থেকে সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করে আসছে, যা ওয়ালটনের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে টানা ৫ বার আইসিএসবি এবং টানা ৪ বার আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য কেক কেটে উদযাপন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!