AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুবাইয়ে ঈদের নামাজ সম্পন্ন


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:৫৮ এএম, ২৭ মে, ২০২৬

দুবাইয়ে ঈদের নামাজ সম্পন্ন

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পন্ন হয়েছে। সকাল ৫টা ৪৫ মিনিটে দুবাইয়ে ঈদের নামাজ আদায় করা হয়।

ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী। সূর্য ওঠার আগেই সব মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।

এছাড়া দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামায়াত শেষ হয় একই সময়। অন্য দেশের নাগরিকদের থেকে সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়।

জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জামাতের পর শুরু হয় কোলাকুলি।

তার পরই সবাই চলে যায় কোরবানির পশু জবাই করতে কিছু নির্দিষ্ট জায়গায়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!