AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শুরু


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৯:২৭ এএম, ২৭ মে, ২০২৬

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শুরু

পবিত্র হজ গত সোমবার শুরু হয়েছে। এরপর মঙ্গলবার (২৬ মে) ১৬ লাখেরও বেশি হাজি আরাফাতের ময়দানে সমবেত হন।

আজ ১০ জিলহজ, বুধবার। ফজরের নামাজ আদায়ের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তারা জামারাতুল আকাবায় বড় শয়তানকে লক্ষ্য করে প্রথম পাথর নিক্ষেপ করেন।

১১, ১২ ও ১৩ জিলহজ-এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন। 

শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করবেন হাজিরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। 

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। 

এবারের হজ মৌসুমে, পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!