AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১১:৫০ এএম, ৪ মে, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ মৌসুমে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এসব যাত্রী মোট ১১৩টি ফ্লাইটে করে দেশটিতে যান।

সোমবার (৪ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, হজ পালনে গিয়ে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবচেয়ে বেশি হজযাত্রী পরিবহন করেছে। প্রতিষ্ঠানটি ৫২টি ফ্লাইটে ২১ হাজারের বেশি যাত্রী বহন করেছে। সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন করেছে।

মৃতদের মধ্যে সবাই পুরুষ। মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সর্বশেষ ২৮ এপ্রিল রংপুরের এক হজযাত্রী মৃত্যুবরণ করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার যাত্রী রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়ে জুন মাসজুড়ে চলবে, আর শেষ ফ্লাইট নির্ধারিত হয়েছে ৩০ জুন।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!