AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৩ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২০ মার্চ পর্যন্ত চলবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধন করা সকল হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এছাড়া সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত টিকা গ্রহণ করে ফিটনেস সনদ নিতে হবে। হজ ভিসার আবেদন করতে হলে এই সনদ অবশ্যই থাকতে হবে।

নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে বলা হয়েছে। ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার ব্যবস্থায় ভিসার জন্য আবেদন করা আবশ্যক। মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!