AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫০ পিএম, ১ মে, ২০২৬

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিলেন তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে আসন গ্রহণ করেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মঞ্চে উঠে তিনি হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসাইন। এতে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া এবং বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!