কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে রাজধানীর পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এর আগে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে।
সমাবেশে অংশ নিতে দুপুরের আগেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন। এতে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদেরও অংশগ্রহণ দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া জরুরি সেবার জন্য অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

