AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুঞ্জনের জবাব দিলেন রুমিন ফারহানা, এনসিপি প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০২ পিএম, ১৮ এপ্রিল, ২০২৬

গুঞ্জনের জবাব দিলেন রুমিন ফারহানা, এনসিপি প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য

বিএনপি থেকে বহিষ্কারের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন। তবে এসব গুঞ্জন নাকচ করে রুমিন ফারহানা জানিয়েছেন, এর কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের (বাংলা) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এনসিপিতে যোগ দেয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।

তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি থেকে বারবারই বলেছে—আপা, চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর কথা বাড়ায়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!