AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২২ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট।

রাত ১২টা ১ মিনিটের দিকে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। পরে রাত ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।

দলীয় সূত্র জানায়, এর আগে কখনও জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেনি। এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।

 

Link copied!