AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২২ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না—এমন সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন দলের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে শিশির মনির জানান, পূর্বঘোষিত অবস্থান অনুযায়ী জামায়াতের সংসদ সদস্যরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবেন না।

তিনি লেখেন, ‘আগে থেকে জানানো সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ইনশাআল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।’

দলীয় সূত্র জানায়, এই সিদ্ধান্ত নতুন নয়। এর আগে গত বছরের ৭ নভেম্বর সিলেট নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে দলের আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, ভবিষ্যতে জামায়াত থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি প্লট বা করমুক্ত গাড়ির সুবিধা নেবেন না।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, জামায়াতের নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পেয়েছে।

এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসনে বিজয় অর্জন করে। জোটের অন্যান্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে এবং খেলাফত মজলিস একটি আসনে জয় লাভ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!