নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরবঙ্গের তিনটি জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরজুড়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিএনপি নেতারা জানান, উত্তরবঙ্গের জেলাগুলোতে দলীয় চেয়ারম্যানের ধারাবাহিক এই সফর নির্বাচনী মাঠে দলকে আরও চাঙ্গা করবে বলে তারা আশাবাদী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

