AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৮ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রুহুল কবির রিজভী বলেন, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ঢাকা ও আশপাশের আসনের প্রার্থীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি।

শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই বিএনপির প্রত্যাশা।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রক্ষমতায় এসেছে। দীর্ঘদিনের নিপীড়ন ও নির্যাতনও দলটিকে দমাতে পারেনি। তার ভাষায়, দেশের মানুষের কাছে ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি আবেগের নাম—এ বিশ্বাস নিয়েই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, বাস্তবতা আড়াল করতে নানা কৌশল নেওয়া হচ্ছে, যা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ মতোই বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি পুনরায় নিশ্চিত করেন, শুক্রবার বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!