AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোহরাওয়ার্দীতে জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৭ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

সোহরাওয়ার্দীতে জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

সম্প্রতি নির্বাচনি প্রচারের সময় বিভিন্ন স্থানে হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতির প্রতিবাদে ৩১ জানুয়ারি এই সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি। তবে ওই ঘোষণার তিন দিনের মাথায় অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিতের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ। দলটির ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মত ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!