AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের বরিশাল সফরের নতুন কর্মসূচি প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৫ এএম, ২৪ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের বরিশাল সফরের নতুন কর্মসূচি প্রকাশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত তারিখের এক দিন পর, আগামী ২৭ জানুয়ারি তিনি বরিশাল নগরীতে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

দলীয় সূত্র জানায়, ওইদিন বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতা তারেক রহমান বরিশাল সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। মাঠ পরিদর্শনও সেই প্রস্তুতিরই অংশ।

সরোয়ার আরও বলেন, বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া দলের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। নির্বাচনী প্রচারণা জোরদার করতে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ২৬ জানুয়ারির পরিবর্তে এখন ২৭ জানুয়ারি জনসভা অনুষ্ঠিত হবে। তারেক রহমানকে বরণ করে নিতে যুবক, ছাত্রসমাজসহ সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে মিছিল, সভা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সময় মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। এবার দলের চেয়ারম্যান হিসেবে তার এই সফরকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।

Link copied!