AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার ঘটনা বিচ্ছিন্ন: সালাউদ্দিন আহমদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৭ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার ঘটনা বিচ্ছিন্ন: সালাউদ্দিন আহমদ

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সালাউদ্দিন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনার মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। তবে এসব ঘটনা আসন্ন নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষ্য অনুযায়ী, সব রাজনৈতিক দল নির্বাচন বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং শেষ পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট অনুষ্ঠিত হবে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কারও কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা যেতে পারে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ জানান, সাম্প্রতিক অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সফরের আয়োজন করা হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন। শহীদদের কবর জিয়ারত করা জনগণের প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।

চূড়ান্ত মনোনয়ন নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্টার কাবাবের পেছনে আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!