AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২০ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো খালেদা জিয়ার সমাধিস্থল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে সবার প্রবেশের সুযোগ দেওয়া হয়।

এর আগে সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যানে জড়ো হন। তবে সংস্কারকাজের কারণে উদ্যানের ভেতরে প্রবেশ বন্ধ থাকায় অনেকে বিজয় সরণি মোড়ে প্রবেশপথের সামনে ব্যারিকেডের কাছে অপেক্ষা করেন। সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে কেউ কেউ সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া করেন।

পরে সংস্কার কার্যক্রম শেষ হওয়ায় উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই প্রধানমন্ত্রী ইন্তেকাল করেন।

জানা গেছে, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পূর্বের জটিলতাগুলো আরও তীব্র হয়ে ওঠে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!