AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হলফনামায় তারেক রহমানের আয় প্রায় ৭ লাখ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১৬ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

হলফনামায় তারেক রহমানের আয় প্রায় ৭ লাখ

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে সম্পদের তথ্য দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আয়কর রিটার্ন ও হলফনামার ভিত্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের মোট সম্পদ এবং আয়ের বিস্তারিত উঠে এসেছে।

আয়কর রিটার্ন অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তার বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, এবং সে অনুযায়ী তিনি ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা আয়কর দিয়েছেন।
তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ঘোষিত সম্পদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা, এবং তিনি ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা আয়কর দিয়েছেন।

হলফনামা অনুযায়ী, তারেক রহমান দ্বৈত নাগরিক নন। বর্তমান ঠিকানা ঢাকার গুলশান এভিনিউ, এন-ই-ডি-৩/বি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বয়স ৫৭ বছরের বেশি, এবং পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন। তিনি জানান, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের হওয়া ৭৭টি মামলার মধ্যে কিছু খালাস, কিছু খারিজ বা প্রত্যাহার এবং কিছুতে অব্যাহতি পেয়েছেন।

সম্পদের বিবরণ অনুযায়ী, তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাংক আমানত ও নগদ অর্থ মিলিয়ে আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। স্ত্রীর ব্যাংক ও নগদ সম্পদ ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ প্রায় ৫ লাখ টাকা, কোম্পানির শেয়ার ৪৫ লাখ টাকা এবং কোম্পানিতে বিনিয়োগ দেখানো হয়েছে ১৮ লাখ টাকা।
তারেক রহমানের নামে ব্যাংকে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর এবং অন্যান্য আমানত ১ লাখ ২০ হাজার টাকা রয়েছে। স্ত্রীর নামে ৩৫ লাখ টাকার এফডিআর ও ১৫ হাজার ২৬০ টাকার সঞ্চয়ী আমানত রয়েছে। অর্জনকালে কেনা ২ হাজার ৯৫০ টাকার গহনা ও ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্রও আছে। কোনো আগ্নেয়াস্ত্র বা বিদেশে স্থাবর–অস্থাবর সম্পদ নেই।

যদিও তারেক রহমানের নিজের নামে কোনো গাড়ি বা কৃষিজমি নেই, তবে ২.০১ একর ও ১.৪ শতাংশ অকৃষি জমি এবং ২.৯ শতাংশ আবাসিক জমি তার নামে আছে। স্ত্রীর নামে যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি ও ৮০০ বর্গফুট আয়তনের দুইতলা ভবন রয়েছে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমান, তার স্ত্রী বা কোনো নির্ভরশীলের নামে কোনো ঋণ, সরকারি পাওনা বা দায় নেই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!