AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ বারের মতো গুলশানের বাসায় খালেদা জিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪১ এএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

শেষ বারের মতো গুলশানের বাসায় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে শেষবারের মতো গুলশানের বাসায় পৌঁছানো হয়। এর আগে সকাল ৯টার কিছু আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল এলাকা ত্যাগ করে। গাড়িটিতে লাল-সবুজে মোড়ানো জাতীয় পতাকা সংযুক্ত ছিল।

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জানাজার স্থান মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!