AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩০০ ফিট সড়কে জনসমুদ্র: নেতাকে বরণ করতে লাখো মানুষের অপেক্ষা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫২ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

৩০০ ফিট সড়কে জনসমুদ্র: নেতাকে বরণ করতে লাখো মানুষের অপেক্ষা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট (পূর্বাচল) সড়ক এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে এই এলাকায়।

বৃহস্পতিবার সকালে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, মাইলের পর মাইল বিস্তৃত সড়কের দুই পাশ এবং মাঝখানের ডিভাইডারে তিল ধারণের জায়গা নেই। নেতাকর্মীদের হাতে রয়েছে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। উল্লেখ্য, গত দুই দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে পৌঁছান এবং অনেকেই গত রাতটি সংবর্ধনাস্থলের আশপাশেই কাটিয়েছেন।

মানুষের বিপুল উপস্থিতির কারণে ৩০০ ফিট সড়কে বর্তমানে বাস, প্রাইভেটকারসহ সব ধরনের সাধারণ যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে কেবল সীমিত সংখ্যক মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা জানান, জননিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আশপাশের সব সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে, ফলে ৩০০ ফিট রুটে বর্তমানে সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের ফেরা নিয়ে কেবল দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে রওনা হওয়া তারেক রহমান দুপুর নাগাদ এই সংবর্ধনা মঞ্চে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তার সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন ব্যক্তিগত সহকারী ও মিডিয়া টিমের সদস্যরা।

পূর্বাচল এক্সপ্রেসওয়ের এই বিশালাকার জনস্রোত প্রমাণ করছে বিএনপির শীর্ষ নেতার আগমনে রাজপথের উত্তাপ ও উৎসবের মাত্রা কতটা প্রবল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!