AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪১ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি— আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম— তাদের পদ থেকে সরে দাঁড়ান।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম মনোনয়ন পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার।

উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন— এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। কেউ কেউ মনে করছিলেন, আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এনসিপিতে যোগ দিতে পারেন, আবার কেউ ধারণা করছিলেন তিনি গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে বিএনপি জোটের প্রার্থী হতে পারেন।

তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ নিজেই জানান, তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নয়— স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!