আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এই ধাপে ১ হাজারের মতো ইউপিতে ভোট আয়োজন করবে ইসি। এ নিয়ে আগামী বৃহস্পতিবার কমিশন তার ৮৭ তম সভা ডেকেছে।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর আগে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের দিন জানিয়েছিলেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে।
আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনও ভোট আয়োজন করা হবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে বিরতি রয়েছে সেখানে অন্তত দুই ধাপের ইউপি ভোট সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।
একুশে সংবাদ/ আল আমিন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

